- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» হেতিমগঞ্জে সংবর্ধনা প্রদান; এমরান চৌধুরীর মতো জনপ্রতিনিধি পেয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী ধন্য
প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৬ | শুক্রবার
বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন, নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের আওতাধীন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকালে হেতিমগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- জীবনের কেবল একটাই লক্ষ্য, মানুষের সেবা করা।
গত ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং জনগণের যে কোন ডাকে আমি সাড়া দেবো।
সবাই শুধু আমার জন্য দোয়া করবেন ও দল-মত নির্বিশেষে সহযোগিতা করবেন।
এই ৫ বছরে আমি সবার সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই।
হেতিমগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লি ময়নুল ইসলাম জুলফুর সভাপতিত্বে ও সিলেট জেলা জিয়া সংসদের সহ-সভাপতি জুবের আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী টিপু, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, অ্যাড. দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্স প্রবাসী সুফিয়ান আহমদ ও অ্যাড. লুৎফুর রহমান।
আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মোস্তাক আহমদ ও যুবনেতা সুজন আহমদ খাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে ধন্য। তিনি শুধু জনসেবা ও কাজ বুঝেন।
সমাজের উন্নয়নে ছুটছেন অবিরাম। দলমত নির্বিশেষ সবাই তাঁর কাছে সেবা পাচ্ছে।
এদিকে, গত মঙ্গলবার মহান জাতীয় সংসদ অধিবেশন মুলতবি ঘোষণার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। এসেই রাত-দিন দুই উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করছেন।
বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকার পাশাপাশি বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের শহিদ টিলা রাস্তা ও ড্রেনের কাজ এবং উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদি গ্রামের কুশিয়ারা নদী ভাঙ্গন-প্রতিরোধক কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উন্নয়নকাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৯২ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর