- কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ মতবিনিময় সভা
- ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজস্থল পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি
- জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খেলাফত মজলিস সিলেট মহানগরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া মাহফিল
- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন
- দুই প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ
- ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত
- ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা; বরাদ্দ কমায় নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া
- লুটপাট-দুর্নীতি-লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন : বাসদ
» জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খেলাফত মজলিস সিলেট মহানগরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া মাহফিল
প্রকাশিত: ০২. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা।
একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সাহিত্য আছর কক্ষে এই দোয়া মাহফিল ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা কারী সিরাজুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ইনসাফভিত্তিক একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের শহীদদের উৎসর্গে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেম ও সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি মাওলানা জিয়াউর রহমান।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, যুব মজলিস ও শ্রমিক মজলিসের সিলেট মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে এবং ফ্যাসিবাদের পুনঃউত্থান রোধে ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত মাসব্যাপী নিম্নলিখিত পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
১ জুলাই আন্দোলনের সকল শহীদের মাগফিরাত কামনা ও চিকিৎসাধীন আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
২ জুলাই থেকে ২২ জুলাই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ, সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা, সুধীজনদের নিয়ে আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
২৩ জুলাই থেকে ৪ আগস্ট সাংগঠনিক শক্তি জোরদারে সিলেট মহানগরীর প্রতিটি থানায় থানায় ধারাবাহিক ‘গণসমাবেশ’ কর্মসূচি পালন।
৫ আগস্ট ফ্যাসিবাদের পতন দিবস গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিন স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিশাল ‘বিক্ষোভ সমাবেশ ও বিজয় মিছিল’ অনুষ্ঠিত হবে।
মাসব্যাপী চলমান প্রক্রিয়া আন্দোলনের শহীদদের পবিত্র কবর জিয়ারত, তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং সাংগঠনিক ফান্ড থেকে সম্ভাব্য সকল প্রকার মানবিক সহযোগিতা প্রদান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সিলেট মহানগরীর সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার
সর্বশেষ খবর
- কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁও-এ মতবিনিময় সভা
- ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজস্থল পরিদর্শনে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি
- জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খেলাফত মজলিস সিলেট মহানগরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া মাহফিল
- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর