- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» দুই প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ০২. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সক্ষাৎ করেছেন এসবিএসি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের কর্মকর্তারা।
এসময় তারা দুই প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বুধবার (১ জুলাই) দুপুরের দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে ব্যাংক কর্মকর্তারা নগরভবনে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রশাসক সবাইকে স্বাগত জানান।
কর্মকর্তারা কাইয়ুম চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।
পরে তারা সিসিক ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। সিসিক প্রশাসক নগরবাসীর কল্যাণে তার চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তারা সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক কর্মকর্তাদের স্বাগত জানান। তারা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জেলা পরিষদ প্রশাসকও তাদের কর্মসূচি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ধারনা দিয়েছেন ।
এসময় উভয় প্রশাসক দেশের ব্যাংকিং খাত সংস্কার ও আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা অচিরেই এই খাতে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদ করেন।
এসবিএসি কর্মকর্তারা জনকল্যাণে সার্বিক সহযোগীতার আগ্রহ প্রকাশ করেছেন। তারা উভয় প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন।
এসময় এসবিএসি ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত, ইসলামপুর শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) রেজাউল করিম, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মতিউল বারি চৌধুরী খুর্শেদ, বটেশ্বর শাখার ব্যবস্থাপক নোমান আহমদ এবং সিলেট শাখার অপারেশন অপারেশন ম্যানেজার অভিজিৎ রঞ্জন পাল।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর