শিরোনামঃ-

» অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২৯. জুন. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে : সিসিক প্রশাসক

নিউজ ডেস্কঃ

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২৯ জুন) সকালে পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন।

এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একটি শিশু যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সিসিক প্রশাসক শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

Manual7 Ad Code

এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ২৯ হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা।

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লায়লা নার্গিস, সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ছালেহ আহমদ, সহকারী শিক্ষক ইশতিয়ার হোসেন মুনশি, সিনিয়র শিক্ষক কোহেলী রানী রায়, সুভাষ চন্দ্র নাথ, সুপ্রতিম রায়, সমীরন দাস, নেপুর চন্দ্র পাল, রেজাউল করিম ও মো. আমিমুল এহছান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে, শিক্ষার্থী তানিসা তাসমিয়া ছোয়া এবং গীতা পাঠ করেন প্রিয়ন্তী ভট্টাচার্য। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন পৃথা তালুকদার।

Manual7 Ad Code

অপরদিকে, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী সুলতানা, সহকারী প্রধান শিক্ষক (দিবা) মোহাম্মদ আজিজুর, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক কাজল মালাকার, বিপ্লব নন্দী, মো. হুমায়ুন কবীর, মো. মোস্তফা মামুন, মাহমুদুর রহমান, সুপ্রভা সরকার, সুলতানা রোকেয়া পারভীন, মো. আশফাকুর রহমান, মোহাম্মদ মাসুক মিয়া, মো. এমদাদুল ইসলাম, অসীম কুমার সিংহ, কাজী মুহাম্মদ আশরাফ হোসেন, মহিম লাল নাথ, দিলরুবা বেগম, মো. এমদাদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930