- সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব : সিলেটে কর্মশালায় বাণিজ্যমন্ত্রী
- অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
- আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী
- রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন : ব্যারিস্টার আবদুস সালাম
- শান্তিনগরে জেবিবি উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন
- আমরা সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা ২৪ ঘন্টা দখলমুক্ত দেখতে চাই
- সিলেটে স্নানযাত্রায় সম্প্রীতির বার্তা দিলেন ভারতের সহকারী হাইকমিশনার
- স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন
- পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার
- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল
» আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী
প্রকাশিত: ২৯. জুন. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন দেশের শীর্ষ নিরাপত্তা পন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান মো. মছনুল করিম চৌধুরী।
আগামী ২-৩ জুলাই জাপানের ওসাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই মেগা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, ডিজিটাল অবকাঠামো, স্মার্টস্পতি শিল্প, ক্লাউড প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গ্লোবাল ট্রেড করপোরেশনের সিইও ও বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান মো. মছনুল করিম চৌধুরী আন্তর্জাতিক প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের নেতৃবৃন্দ বলেন, এই সফরের মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় শিল্পখাতের অংশীদারিত্ব গড়ে তোলা, উন্নত প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করাই তাঁদের মূল লক্ষ্য।
একই সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক উদ্ভাবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই সফরের ধারাবাহিকতায় বাংলাদেশে তাদের এআই সিকিউরিটি সল্যুশনের কার্যক্রম আরও বড় পরিসরে সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ও সাইবার নিরাপত্তা বর্তমানে বিশ্ব অর্থনীতি, শিল্প ও বাণিজ্যের অন্যতম প্রধান চালিকাশক্তি।
ফলে এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ দেশের প্রযুক্তি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।
এর মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগ সমপ্রসারণের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর শিল্পের টেকসই বিকাশে সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার
সর্বশেষ খবর
- সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব : সিলেটে কর্মশালায় বাণিজ্যমন্ত্রী
- অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
- আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী
- রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন : ব্যারিস্টার আবদুস সালাম
- শান্তিনগরে জেবিবি উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর