- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» আমরা সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা ২৪ ঘন্টা দখলমুক্ত দেখতে চাই
প্রকাশিত: ২৯. জুন. ২০২৬ | সোমবার
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে সোমবার (২৯ জুন ২০২৬) সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আইওয়াশবিহীন অভিযান পরিচালনার আওয়াজকে সামনে রেখে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে বেলা ১১টা ১৫ মিনিটে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জমায়েত, বেলা ১১টা ৩০ মিনিটে কোর্ট পয়েন্ট হতে সিটি পয়েন্ট হয়ে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মিছিল, বেলা ১১টা ৪৫ মিনিটে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে স্মারকলিপি প্রদান পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা ২৪ ঘন্টা দখলমুক্ত রাখার আহবান জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় জমায়েতে স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী ও সমাবেশে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস।
জমায়েত ও সমাবেশে বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি মো. আব্দুস শহীদ খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, জামাল আহমদ।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ঐক্যবদ্ধ সিলেটবাসীর যুগ্ম সদস্য সচিব মইনুল ইসলাম আশরাফী, অর্থ সচিব হাফিজ মো. রইছ উদ্দিন, শাহজালাল হারিছিয়া আল ফরিদ ফাউন্ডেশনের পরিচালক মো. রাজ উদ্দিন সাহেদ, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মো. ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল আলী খান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, বিভাগীয় কমিটির সদস্য মিল্লাত আহমদ, মো. ফরহাদ আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান ও মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া।
স্মারকলিপির বিষয়বস্তুঃ আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটে প্রতিদিন বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোকজন যাতায়াত করেন।
শিকড়ের টানে সিলেটের অসংখ্য নাগরিক প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করেন।
সিলেট মহানগরীর স্থানীয় বাসিন্দা সহ লক্ষ লক্ষ সাধারণ জনগণ বিভিন্ন কাজে নগরীতে প্রতিনিয়ত চলাচল করেন।
নগরীর ফুটপাতে স্বাচ্ছন্দে চলতে গিয়ে বাঁধসাধে। ফুটপাত ও রাস্তায় চলতে গিয়ে সিলেটবাসী স্বস্তিতে নেই।
ফুটপাত থেকে ভাসমান ব্যবসায়ীদের অভিযানকালীন সময়ে সরানো হলেও সিলেট মহানগরীর ফুটপাতের পার্শ্বে অবস্থিত কতিপয় দোকানদার কর্তৃক সাটারের বাহিরে রাখা পণ্য সাটারের ভিতরে রাখার জন্য কোনো তৎপরতা গ্রহণ করা হয় না।
রাস্তার পাশে থাকা দোকানদার ফুটপাতে পণ্য রেখে ফুটপাত দখল করে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দোকানদার কর্র্তৃক সাটারের বাহিরে পণ্য রাখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ খুবই প্রয়োজন।
পাশাপাশি এখন অনেক জায়গায় দেখা যায় মার্কেট ও রাস্তার পার্শ্বের কতিপয় দোকানদার দোকানের কাউন্টার সাটারের সাথে রেখে ক্রেতাদের ফুটপাতে দাঁড় করিয়ে পণ্য বিক্রি করছেন।
এসব দোকানদারদের দোকানের অন্তত ৩ ফুট ভিতরে কাউন্টার রেখে নিজ দোকানে ক্রেতাদের কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করতে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আপনাদের অব্যাহত অভিযানের জন্য নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।
একটি বিষয় আমরা সবসময় দেখতে পাই যখনই অভিযান শুরু হয় তখনই ফুটপাত ও রাস্তার ভ্রাম্যমান ব্যবসায়ীরা বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে ঢুকে পড়ে। আবার অভিযানের পরপরই তারা প্রধান সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে নেয়।
এতে আমাদের মনে হয় যখনই অভিযান শুরু হয়, কেউ হয়তো তখন ফুটপাত ও রাস্তার দখলকারী ব্যবসায়ীদের নিকট বিষয়টি অভিযান পরিচালনাকারীদের মদ্য ধেকে জানিয়ে দেয়, যার কারণে অভিযানের স্বার্থকথা ফুটে উঠে না।
এব্যাপারে আপনার মনিটরিং খুবই প্রয়োজন বলে আমরা মনে করি।
সবচেয়ে কষ্ট হয় যখন দেখি সিলেট সিটি কর্পোরেশন নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান চলে তখন বহাল তবিয়তে নগর ভবনের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা চলছে। এতে আমরা হতবাক। এর কারণ কি? সেটাও খতিয়ে দেখা দরকার।
অনেক চা বিক্রেতা ও হোটেল ব্যবসায়ী ফুটপাতের মধ্যে খোলা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। বিষয়টি পথচারী সাধারণ জনগনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এবিষয়ে আপনার নজরদারী খুবই প্রয়োজন। সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দিনে-রাতে ২৪ ঘন্টা দখলমুক্ত দেখতে চাই আমরা সিলেট মহানগরবাসী।
ফুটপাতে হাঁটতে চাই স্বাচ্ছন্দ্যে আর রাস্তায় বাহন নিয়ে চলতে চাই নির্বিঘ্নে ও নিরাপদে।
ফুটপাতে স্বাচ্ছন্দে হাঁটতে গিয়ে প্রায় জায়গার উঁচু-নিচু ও ঢাল অংশকে সমান্তরাল করা খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে।
ফুটপাতে হাঁটার ক্ষেত্রে ফুটপাত সংস্কার করে সমানভাবে ফুটপাতে হাঁটার ব্যবস্থা করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের কতিপয় দোকানদার কর্তৃক দখলকৃত ফুটপাত দখলমুক্ত করতে আপনার যেন মর্জি হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা


