শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত: ২৮. জুন. ২০২৬ | রবিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর, আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ দুই বছরের শিক্ষাজীবনের অসংখ্য স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক এবং সহপাঠীদের সঙ্গে কাটানো সোনালি মুহূর্তের স্মৃতিচারণে বিদায়ের ক্ষণটি হয়ে ওঠে আবেগে ভরপুর।

Manual8 Ad Code

কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই স্মার্ট বাংলাদেশের আগামী দিনের নির্মাতা।

স্কলার্সহোম তোমাদের যে শৃঙ্খলা, নৈতিকতা ও বিশ্বমানের শিক্ষা দিয়েছে, তা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে।

প্রতিকূলতাকে জয় করে সততা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং বিশ্বদরবারে দেশের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের বিদায় দেওয়া যেমন আবেগের, তেমনি তাদের নতুন যাত্রার সূচনা আমাদের জন্য গর্বের।

আমি বিশ্বাস করি, তোমরা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম আরও সমৃদ্ধ করবে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ ধারণ করে এগিয়ে যাবে-এই প্রত্যাশাই আমাদের।

Manual2 Ad Code

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

Manual7 Ad Code

পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা বিভাগের প্রভাষক জুই তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে আফরিন বিনতে হাসিব ও জান্নাত জাহান শিমু বিদায়ীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য দেন।

জবাবে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে কাজী রাশেদা এবং তাসফিয়া চৌধুরী কলেজজীবনের স্মৃতিচারণ করে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ।

একাদশ শ্রেণির মানতুহা আক্তার ও আজহারুল আম্বিয়া নাদিম যৌথভাবে মানপত্র পাঠ করার পর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ীদের হাতে স্মারক মানপত্র তুলে দেন।

এছাড়া পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রাজন সরকার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক উসমান গণি।

Manual1 Ad Code

মোনাজাত শেষে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি স্মারক গ্রুপ ফটো তোলা হয়।

এরপর পরীক্ষার্থীদের হাতে দাপ্তরিকভাবে পরীক্ষা উপকরণসহ এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র (এডমিট কার্ড) ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন, অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে যৌথভাবে সঞ্চালনা করেন একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী নুজহাত তাসফিয়া চৌধুরী ও আশফাকুল ইসলাম।

তাদের দক্ষ উপস্থাপনা অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত সকলকে মুগ্ধ করে রাখে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30