শিরোনামঃ-

» এদিনের প্রতিনিধি সম্মেলনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

সমাজের অন্যায়-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে  আরও সাহসী হতে হবে

সিলেট বিভাগের তিন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দিল ‘এদিন’

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Manual1 Ad Code

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে নর্থ সাউথ গ্রুপের মুক্তচিন্তার নিরপেক্ষ দৈনিক ‘এদিন’ পত্রিকার ‘প্রান্তলোক উৎসব ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমাজের অন্যায়-দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে আরও সাহসী হতে হবে।

সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি হয়ে কাজ করেন। এখন আর ‘সেদিন’ নয়, এখন হলো ‘এদিন’। আর ‘সেদিনকে’ ‘এদিনে’ এনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের সকল অসংগতি তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে সিসিক প্রশাসক বিগত সরকারের সময়কালে গণমাধ্যমকর্মীদের ওপর নেমে আসা নানা নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, বিগত ১৭ বছর গণমাধ্যমকর্মীরা চরম নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি, মামলা ও হামলার মুখোমুখি হতে হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে আর এগুলো হওয়ার কোনো সুযোগ নেই।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিক-বান্ধব। এই সরকারের আমলে কোন অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।

মুক্তভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে লিখে সমাজের অসংগতিগুলো সরকারের নজরে আনতে গণমাধ্যমকর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দৈনিক এদিন সিলেট বিভাগের তিনজন গুনি ব্যাক্তিকে সম্মানিত করে ব্যতিক্রম নজির স্থাপন করেছে।

আমাদের প্রত্যাশা দৈনিক এদিন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রেখে তাদের লিখনির সমাজের সকল অঙ্গগতি তুলে ধরবেন। এসময় বক্তারা দৈনিক ‘এদিন’ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

সম্মেলনে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশের উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এদিনের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে ও প্রমির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক এদিনের প্রকাশক ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু, নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, যুগ্ন সম্পাদক মাহবুবুল হোসেন খান, ব্যবস্থাপনা সম্পাদক মো. শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন এবং অনুষ্ঠান প্রধান শাহীনুর ইসলাম শাহীন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য সিকান্দর আলী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, নর্থ সাউথ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর এডমিন কর্নেল শফিউল আলম খান ও প্রজেক্ট ডিরেক্টর বাবুল মিয়া প্রমুখ।

সাহিত্য মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের তিন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Manual5 Ad Code

সম্মাননা প্রাপ্তরা হলেন, কথা সাহিত্যে আকমল হোসেন নিপু, মানবকল্যাণে আব্দুল জব্বার জলিল এবং পরিবেশ রক্ষায় শাহ সিকান্দার আহমদ শাকির। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই তিন গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে দৈনিক এদিন পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে শুরু হয়।

সকাল ৯টায় কিশোর-কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় দুই গ্রুপের মোট ৬ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

“ক” গ্রুপের বিজয়ীরা হলেন, ১ম স্থান অর্জনকারী ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইফা ইসলাম তালুকদার, ২য় স্থান অর্জনকারী সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুপস্রী রানী দাস ও ৩য় স্থান অর্জনকারী স্কলার্স হোম স্কুলের শিক্ষার্থী অস্মিতা পাল।

Manual4 Ad Code

“খ” গ্রুপের বিজয়ীরা হলেন, ১ম স্থান অর্জনকারী ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সততা ইসলাম তালুকদার, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রীপর্ণা দাস পৃথা ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী হচ্ছেন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দেবযানী দাস। এছাড়াও বিশেষ পুরষ্কার প্রাপ্তরা হলেন, আদ্রিতা পাল চৌধুরী, সৈয়দা সুমাইয়া সিদ্দীকা নাবিলা, তাছনিয়া সারা, স্রিজা দাস, মেহেরীন ইসলাম, মেহেজাবিন তাবাসসুম, প্রবাস মোহন্ত বেদ, আবিবা জান্নাত সাবা, জয়শ্রী দে জয়ী, জয়শ্রী পাল মনি। সবাই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের  কাছ থেকে এসব পুরষ্কার গ্রহন করেন।

প্রতিনিধি সম্মলনে উপস্থিত ছিলেন, এদিনের সুনামগঞ্জ প্রতিনিধি বিপ্লব চন্দ্র রায়, মৌলভীবাজার প্রতিনিধি সাদিকুর রহমান, হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, ওসমানীনগর প্রতিনিধি ওয়েস মিয়া, কোম্পানীগঞ্জ প্রতিনিধি পাবেল মিয়া, গোয়াইন প্রতিনিধি করিম মাহমুদ লিমন, বড়লেখা প্রতিনিধি মাহিনুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি রাজু আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি সাজু মার্সিয়াং, তাহিপুর প্রতিনিধি সামাউন আহমদ, জামালগঞ্জ প্রতিনিধি খন্দকার শহীদুল ইসলা, দিরাই প্রতিনিধি রাজিব দাস, শাল্লা প্রতিনিধি শান্ত কুমার দাস তালকুদার, শান্তিগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম রেদোওয়ান, ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, আজমিরীগঞ্জ প্রতিনিধি শরিফ উদ্দিন পেশোয়ার, মাধবপুর প্রতিনিধি শংকর পাল চৌধুরী, সিলেট ব্যুরো বিজ্ঞাপন প্রতিনিধি মো: আরিফ হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31