শিরোনামঃ-
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা
প্রকাশিত: ২২. জুন. ২০২৬ | সোমবার
জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে সরকার পরিচালনা করছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে সরকার পরিচালনা করছে।
অনৈতিক কর্মকান্ডের পথ প্রশ^স্ত করতে সিলেটের জনবান্ধব ও জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে।
ডিসি সারওয়ার মাদক নির্মুল, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ফান্ড গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা, ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভুমিকা পালনের মাধ্যমে সিলেটবাসীর হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।
সর্বশেষ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিলেট বিএনপি শীর্ষ নেতাদের সমন্বয়ে শাহজালাল (র.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে দানের ৩টি ডেগ সিলগালা করেন এবং সরকারী দানবাক্স স্থাপন করেন।
এর প্রেক্ষিতে ডিসি সারওয়ারকে প্রত্যাহার করার ঘটনায় সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।
সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন। এধরনের একজন জনবান্ধব ও জনপ্রিয় ডিসিকে হঠাৎ করে প্রত্যাহার করা কোনোভাবেই কাম্য নয়।
এতে একদিকে তাঁর সম্মান ক্ষুন্ন হয়েছে, অপরদিকে ভালো কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে দলীয় বিবেচনায় ডিসি পোস্টিং দেওয়া হতো, এখনও তা দেখতে পাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি পরিবর্তনের প্রত্যাশা করেছিলো।
কিন্তু সরকার মেধা ও দক্ষতার বিপরীতে গিয়ে অতীতের মতো দলীয় বিবেচনারই পুনরাবৃত্তি দেখে জাতি হতাশ।
সিলেটের ডিসির ক্ষেত্রেও একই ধরণের সিদ্ধান্তে সিলেটবাসী মর্মাহত হয়েছে। রাষ্ট্র ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে।
ভবিষ্যতে ডিসিরা ভালো কাজে নিরুৎসাহিত হবে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ডিসিকে পুনরায় স্বপদে বহাল রাখার দাবী জানাচ্ছি।
তিনি সোমবার (২২ জুন) সিলেট মহানগর জামায়াতের কর্র্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৬ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর