- সিলেটে কিশোরকন্ঠ পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- রথযাত্রার প্রস্তুতি, সিসিক প্রশাসকের সঙ্গে আলোচনা
- হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের যুক্ত বিবৃতি
- দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ২ দিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্য কর্মশালার উদ্বোধন
- সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
- ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন
- সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
- সমাজ সংস্কারের মূল কারিগর ইমামদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
» দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ২ দিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্য কর্মশালার উদ্বোধন
প্রকাশিত: ২১. জুন. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
মা ও শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট নগরীতে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জুন) নগরীর আম্বরখানাস্থ ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর অস্থায়ী কার্যালয়ে এই জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা।
সংগঠনের অস্থায়ী কার্যালয় কক্ষে আয়োজিত এই ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ।
সিলেট সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বাছাইকৃত মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এই বিশেষ কর্মশালায় অংশ নিচ্ছেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করছেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার ইকবাল হোসেন মামুন।
তাকে সহকারী প্রশিক্ষক হিসেবে সহযোগিতা করছেন, মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুনা সুলতানা।
এম এইচ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক সাজন আহমদ সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরবান ভলেন্টিয়ারের সভাপতি জুয়েল আহমদ, ইনসাফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট গীতিকার শাহ তোফাজ্জল ভান্ডারী এবং দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা এমদাদুর রহমান চৌধুরী জিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেশ যুব সংগঠন সিলেট এর সভাপতি অভিনয়শিল্পী মো: কামাল বলেন, উন্নত দেশ গড়তে এবং চতুর্থ শিল্প বিপবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম।
যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, এ ধরণের স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ ও শহর অঞ্চলের নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের এক বিশাল সুযোগ তৈরি হয়েছে।
বক্তারা দেশ যুব সংগঠনের এই মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার
সর্বশেষ খবর
- সিলেটে কিশোরকন্ঠ পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- রথযাত্রার প্রস্তুতি, সিসিক প্রশাসকের সঙ্গে আলোচনা
- হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের যুক্ত বিবৃতি
- দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ২ দিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্য কর্মশালার উদ্বোধন
- সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর