শিরোনামঃ-

» ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের

প্রকাশিত: ২১. জুন. ২০২৬ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের সর্বজন গ্রহণযোগ্য জেলা প্রশাসক সরওয়ার আলমকে আকস্মিক বদলীর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর খেলাফত মজলিস নেতৃবৃন্দ।

আজ রবিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী বিবৃতিতে বলেন- ‘যখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহ. ও শাহপরান রহ. এর মাজারের দান-অনুদানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং সিলেটবাসীর নাগরিক সেবার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়তে উদ্যোগী হয়েছেন সারওয়ার আলম, ঠিক তেমনি একটি সময়ে তাঁর বদলীর আদেশে আমরা হতবাক।

Manual4 Ad Code

এরকম আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও দূর্নীতিহীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘যখন গোটা সিলেটের ধর্মপ্রাণ মানুষ ডিসি সরওয়ার আলমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, তখন এরকম গণ বিরোধী আদেশ কার সার্থে এবং কেন দেয়া হয়েছে?সিলেটবাসীর তা জানার অধিকার আছে।’

Manual8 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, ‘অনতিবিলম্বে গণধিকৃত ও মাজারের দান-অনুদান আত্মসাৎকারীদের সার্থে জারিকৃত আদেশ প্রত্যাহার করে সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখতে হবে।

Manual4 Ad Code

অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।’

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31