- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত: ২০. জুন. ২০২৬ | শনিবার
“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”
নিউজ ডেস্কঃ
উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে|
শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগরস্থ ছালিম ম্যানশনের প্রধান কার্যালয়ে এই সবার আয়োজন করা হয়|
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি শ্রী চন্দন সাহার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, মো. জাহাঙ্গীর মিয়া|
সভায় বিগত বছরের কার্যক্রমের বিবরণী তুলে ধরে ২০২৫-২৬ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন|
উক্ত বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, গ্রুপের সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন ও ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক সহ. সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন ও আব্দুল হাসিম প্রমুখ|
সভায় অর্থ-সম্পাদক মো. জাকারিয়া ইমতিয়াজ জাকির ২০২৪-২৫ইং সালের অডিটকৃত হিসাব এবং ২০২৬-২৭ইং সালের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ করেন|
উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও বাজেট পাস করা হয়|
সভায় ২০২৫-২০২৬ইং সালের গ্রুপের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়|
আলোচনা ও পর্যালোচনা ক্রমে সর্বস্মতিতে গ্রুপের ২০২৫-২০২৬ইং সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর হুদা হোসাইন এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টসকে হিসাব নিরীক্ষক নিযোগ দানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৫,০০০/-টাকা অডিট ফি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়|
সভায় বক্তারা বলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ অঞ্চলের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংগঠন|
দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে এই গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন|
ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে|
বিশেষ করে কয়লা আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইনি বা প্রশাসনিক জটিলতাগুলো দূর করতে গ্রুপের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখা প্রয়োজন|
সভার বিবিধ পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ গ্রুপের একটি স্থায়ী অফিস ঘর নির্মাণ, কয়লা ব্যবসাকে আরও গতিশীল করা এবং বকেয়া ভাঙ্গা এলসি’র বিল প্রাপ্তির ব্যাপারে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান|
সভার শেষাংশে সদ্য প্রয়াত গ্রুপের সাবেক সহ-সভাপতি প্রজেশ লাল দাস মন্টু বাবুর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়|
একই সাথে অসুস্থ সিনিয়র নেতৃবৃন্দ হাজী মো. দিলওয়ার হোসেন, হাজী কলন্দ আলী, ফটিক চন্দ্র সাহা, মোহাম্মদ আলাউদ্দিন, শামস উদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়|
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর