শিরোনামঃ-

» সিলেট মহানগর শ্রমিক কল্যাণের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

প্রকাশিত: ১৯. জুন. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

বাজেটে নিম্ন আয়ের মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমে দেশের অর্থনীতি সচল হলেও বাজেটে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কোন কার্যকর দিকনির্দেশনা নেই।
বরং এবারের বাজেটে রাজস্ব আদায়কে টার্গেট করা হয়েছে।
ফলে বর্তমান করকাঠামোতে সমাজের নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে।
কারণ রাজস্ব আদায়ের বড় একটি অংশ আসে ভ্যাট ও শুল্ক থেকে, যা ধনী ও গরিব সবার জন্য সমান। ফলে আয় কম হলেও নিম্ন আয়ের মানুষকে নিত্যপণ্য ও পরিষেবার জন্য সমান হারে পরোক্ষ কর দিতে হবে। যা শ্রমজীবি মানুষের উপর জুলুমের শামিল।
তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।
সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের জন্য শ্রমিক কল্যাণের প্রতিটি সদস্যকে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তিনি শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শিক্ষাশিবিরে ফেডারেশনের মহানগর আওতাধিন বিভিন্ন থানা, ট্রেড ইউনিয়ন, ওয়ার্ডের বাছাইকৃত কর্মীগণ উপস্থিত ছিলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগরীর উপদেষ্টা শাহজাহান আলী এবং ফেডারেশনের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930