শিরোনামঃ-

» সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের রুকন শিক্ষা সমাবেশ

প্রকাশিত: ১৯. জুন. ২০২৬ | শুক্রবার


Manual6 Ad Code

ইসলামী আন্দোলনের জনশক্তিকে  জনসম্পদে পরিনত করতে হবে : ড. নুরুল ইসলাম বাবুল

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
জামায়াতে ইসলামী হচ্ছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। কারণ আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরী করি।
মানুষ জামায়াতে ইসলামীকে ঘিরে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। দিন দিন জামায়াতের জনশক্তি বাড়ছে। এই জনশক্তিকে জনসম্পদে পরিনত করতে হবে। তাহলে দেশ জাতি ও ইসলামী আন্দোলন উপকৃত হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ।
সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের জন্য আমরা সর্বোচ্চ সেক্রিফাইস করেছি। তবু অন্যায়ের সাথে আপোষ করিনি।
বৈষম্যৗহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (১৯ জুন) সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।
বক্তব্য রাখেন, থানা নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক এস এম মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম ও সমাজসেবা সম্পাদক ইফতেখার আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30