- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর অনুদান প্রদান
প্রকাশিত: ১৯. জুন. ২০২৬ | শুক্রবার
সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : উপ-পরিচালক মো: আব্দুর রফিক
নিউজ ডেস্কঃ
সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোন বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও ভালোবাসা পেলে তারাও অনন্য সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।
সরকার এই বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তবে সরকারি উদ্যোগের পাশাপাশি গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড-এর মতো অন্যান্য সংগঠনের এই ধরনের মানবিক ও আন্তরিক প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
এই শিশুদের হাসিমুখ ধরে রাখতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (১৯ জুন) সিলেটের লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে ‘গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড’ (জিএএসসি)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশেষ শিশুদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড-এর সভাপতি মোহাম্মদ জমির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লি: এর মহাব্যবস্থাপক প্রকৌশলী নিজাম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাহবুব হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুমা খানমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন এনাম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিটন, প্রচার ও দপ্তর সম্পাদক শাহীদুর রহমান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে ১০জন বিশেষ শিশুদের শিক্ষাবৃত্তি ও ৫ জনকে চিকিৎসা বাবৎ অনুদান প্রদান করা হয়। শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় শিশুরা।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর