শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জেলা জামায়াতের উপজেলা আমীর সম্মেলন
প্রকাশিত: ১৯. জুন. ২০২৬ | শুক্রবার
গণরায়ের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি যে পর্যায়ে অবনতি হচ্ছে তাতে দেশের সাধারণ মানুষ আতংকিত ও উদ্বিগ্ন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি যে পর্যায়ে অবনতি হচ্ছে তাতে দেশের সাধারণ মানুষ আতংকিত ও উদ্বিগ্ন।
সন্ত্রাস, খুন, ছিনতাই, চুরি, ডাকাতি দিন দিন বেড়েই চলেছে।
এই অপকর্মের সাথে জড়িত অধিকাংশ সরকারী দলের ছত্রছায়ায় রয়েছে। তাই সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
এই অবস্থার পরিবর্তনে সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। জুলাই সনদকে অস্বীকার করে সরকার নিজেই অসৎ পথ অবলম্বন করেছে।
এর পরিনতি ভালো হবেনা। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য গণরায়ের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উপজেলা আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন।
সম্মেলনে জেলা নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন খান ও অধ্যাপক আব্দুল হান্নান সহ জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাজেট যে আকারে প্রণয়ন করা হয় তাতে দেশের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা।
কিন্তু দুর্নীতি আর অপচয়ের কারণে দেশবাসী সেই কাংখিত অগ্রগতি দেখতে পায় না। এর মূল কারণ অসৎ নেতৃত্ব ও দুর্নীতিপরায়ন কর্মকর্তা-কর্মচারী।
তিনি বলেন, এখন সময়ের দাবী দেশের মৌলিক কাঠামো ও আইনের মধ্যে পরিবর্তন আনা। জনগণের মূল দাবিও তাই।
এজন্য প্রায় ৭০ ভাগ মানুষ এই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নকারী লোকদের কারণে সেই রায় বাস্তবায়ন করতে সরকার গড়িমসি করছে।
তিনি অবিলম্বে গণরায় বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর