- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ১৯. জুন. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলার উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টায় সিলেট শহীদ মিনার হতে আম্বরখানা অভিমুখে এই মিছিল অনুষ্ঠিত হয়।
দলের জেলা কমিটির সদস্য সুমিত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস।
এ সময় বক্তব্য রাখেন, দলের জেলা কমিটির সদস্য ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সোহেল, এম.সি কলেজ শাখার নেতা দোয়েল রায়, মঞ্জুর রহমান রিপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের মতো জনগণের কাঁধে মূল্যবৃদ্ধির বোঝা চাপাবে না।
ক্ষমতা গ্রহণের পর সরকারের তরফ থেকে বলা হয়েছিল আগামী ২ বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু সে কথা ভুলে মাত্র ৩ মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
ফলে সংশ্লিষ্ট সকল পণ্যদ্রব্যের দাম বাড়বে। সম্প্রতি সরকার যে বাজেট ঘোষণা করেছে, সেখানেও জনগণের উপর কর ও ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে; নারী ও শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। দিনের আলোয়, সকলের চোখের সামনে ফিল্মি কায়দায় হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই ঘটছে। সরকারকে অবিলম্বে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তারা বলেন, “অপরদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে।
বিএনপি নির্বাচনী ইশতেহারে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের যেসকল বিষয়ে ওয়াদা করেছিল এবং যেসব বিষয়ে ঐকমত্য কমিশনে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, সেগুলোও তারা বাস্তবায়ন করছে না।
বিরোধী দল জামায়াতে ইসলামী সংস্কারের বিষয়ে খুব সরব ভাব দেখালেও সেটা তারা মূলত ক্ষমতায় যাওয়ার স্বার্থেই করছে। সংস্কার তাদের কাছে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার।
আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলনের সময় কোন পর্যায়েই জামায়াতের পক্ষ থেকে সংস্কারের কোনো প্রস্তাবনা আসেনি।
সংবিধানে দেশের মানুষের মৌলিক অধিকারের কোন স্বীকৃতি দেওয়া হয়নি, আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়নি।
অন্তর্র্বতীকালীন সরকার এসবের বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে রাষ্ট্রের ইতিহাস পাল্টানোর কাজে মনোনিবেশ করেছে। অথচ এটা তাদের কাজ ছিল না।
নিজের মতো করে ইতিহাস লিখতে এবং তাকেই একমাত্র ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা; তার পরিণতি আমরা দেখেছি। একই প্রচেষ্টা অন্য কেউ করলে তারও পরিণতি একই হবে।”
বক্তারা আরোও বলেন, “নির্বাচনের মাত্র ৩ দিন আগে এখতিয়ারের বাইরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি করে অন্তর্র্বতীকালীন সরকার। নামে বাণিজ্য চুক্তি হলেও এটি বাস্তবে একটি দাসত্বের দলিল।
তাই এই চুক্তি বাতিল করা জরুরি। একই সাথে আমরা দেখছি সিলেটের সারি, পিয়াইনসহ বিভিন্ন নদীর উজানে ভারত নানা ধরনের প্রকল্প চালু করে পানি প্রত্যাহার করছে, যা সিলেট অঞ্চলকে শুকিয়ে মারবে। এ জন্য সরকারের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
নেতৃবৃন্দ এ সকল বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর