শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর সিলেট সফর; বিমানবন্দরে জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য প্রস্তুতি

প্রকাশিত: ১৬. জুন. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসছেন।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তাঁকে স্বাগত জানাতে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে সংগঠনটি।

Manual6 Ad Code

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ জুন) সকালে প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন।

Manual4 Ad Code

সেখান থেকে সড়কপথে মৌলভীবাজার অভিমুখে যাত্রা করে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই আগমনকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরণ করে নিতে সিলেট জেলা ও মহানগর যুবদল বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।

আয়োজকদের তথ্যমতে, বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর সম্মুখভাগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে সংবর্ধনা কর্মসূচি সফল করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানাতে আমরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। এই সফরকে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে আমরা বদ্ধপরিকর।

বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং অধীনস্থ উপজেলা, পৌর ও মহানগরের সকল ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকদের নির্ধারিত সময়ের আগেই উল্লেখিত স্থানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930