শিরোনামঃ-

» সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

প্রকাশিত: ১৬. জুন. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য

নিউজ ডেস্কঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন ও জাতীয় সংসদের সাবেক সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নাজিরেরগাও এলাকায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানা মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া এতিমখানার সাবেক সুপার ও সিলেট আইডিয়াল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান।

Manual1 Ad Code

শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিমখানার সুপার মাওলানা আ.স.ম আলাউদ্দিনের সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা জুনায়েদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুন নূর।

মাহফিলে ইয়াতিমখানার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন, ইসলামী আন্দোলনের এক কিংবদন্তি সিপাহশালার ও আলেমে দ্বীন।

Manual5 Ad Code

তিনি আমৃত্যু কুরআন ও ইসলামী আন্দোলনের খেদমতে নিজেকে উজাড় করে দিয়েছেন।

Manual5 Ad Code

কর্মের মাধ্যমে তিনি সকল মত-পথের আলেম-উলামাদের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন।

একজন সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে।

অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎসহ হয়ে থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31