শিরোনামঃ-

» বিএনপি সাংবাদিকদের কল্যাণে কাজ করবে : মতিউল বারী চৌধুরী

প্রকাশিত: ১৩. জুন. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মিডিয়া বান্ধব একটি দল। বিএনপি সরকারও সাংবাদিকদের কল্যাণে অতীতে যেমন কাজ করেছে, আগামীতেও করবে। দেশের গণমাধ্যমের সঙ্গে জড়িতদের যাবতীয় সমস্যা সমাধানে সরকার আন্তরিক।

Manual4 Ad Code

তিনি শনিবার (১৩ মে) সন্ধ্যায় সিলেটের অসুস্থ সাংবাদিক দেখতে এবং কয়েকজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের সাথে আলাপ শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মতিউল বারী চৌধুরী সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদকে দেখতে তাদের বাসভবনে গিয়েছিলেন। তিনি তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন কিছু সময় তাদের পাশে অবস্থান করেন।

Manual3 Ad Code

তিনি তাদের সুস্থতা কামনা করেন এবং চিকিৎসা তৎপরতার বিস্তারিত অবগত হন। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Manual6 Ad Code

পরে মতিউল বারী চৌধুরী সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মরহুম ইকবাল মনসুর ও আবুল মোহাম্মদ ও দৈনিক শ্যামল সিলেটের সাবেক অফিস সহকারী হাফিজুলের বাসায় গিয়েছিলেন। তিনি তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তিনি ইকবাল মনসুরের মাকেও সান্তনা দেন।

Manual4 Ad Code

এসময় তার সাথে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহŸায়ক ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের নেতা ডাক্তার জামিল  আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930