শিরোনামঃ-

» কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

প্রকাশিত: ১২. জুন. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে : ডা. জিয়াউর রহমান চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে।

আমাদের অসচেতনতা এবং দেরিতে রোগ নির্ণয়ের কারণে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। তাই রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে।

তৃণমূল পর্যায়ে নিয়মিত কমিউনিটি স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা বা আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে আমরা বহু মানুষের কিডনী বিকল হওয়া রোধ করতে পারি।

Manual5 Ad Code

এই ধরনের মহতী উদ্যোগের জন্য আমি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এবং তাদের সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হল রুমে এই গুরুত্বপূর্ণ কমিউনিটি স্ক্রিনিং এবং আর্লি ইন্টারভেনশন কিডনী কেয়ার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফা তৌফিক আহমেদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব নেফ্রোলজি এসিস্টেন্ট প্রফেসর মেডিসিন এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. দ্রুব দাস, পার্কভিউ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের হেড অফ নেফ্রোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. আলমগীর চৌধুরী, দ্য রয়াল কলেজ অব প্যাথলজিস্ট ইউকে সাউথিস্ট এশিয়া বাংলাদেশ কাউন্ট্রি এডভাইজার প্রফেসর আমিন ইসলাম এফআরসিপি এফআরসিপ্যাথ।

বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সিইও বীর প্রতীক কর্ণেল মোঃ আব্দুস সালাম (অব.), ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, পরিচালক (অর্থ) জুবায়ের আহমদ চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের ইমিউনোলজি ও আণবিক রোগ নির্ণয় বিভাগের প্রধান গবেষণা কর্মকতা প্রফেসর ডা. সোহরাব আলম পিএইচডি, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক (চিকিৎসা সেবা) মেজর ডা. আ ন ম ফজলুল আজম।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, অতি. পরিচালক (ওয়েলফেয়ার) ফরিদা নাসরিন, কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. ইসতিয়াক বখত, প্যাথলজিস্ট ডা. জাকির হোসেন, ডা. মুনতাহা চৌধুরী, ডা. আরিফ মো. রেজা. ডা. আব্দুল করিম, অতি. পরিচালক (অর্থ ও হিসাব) মা’আয রেজা চৌধুরী, ম্যানেজার (এডমিন) মো. মহিবুর রহমান রাসেল প্রমুখ।

Manual5 Ad Code

এছাড়াও সেমিনারে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং রোগী এবং আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30