শিরোনামঃ-

» সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

প্রকাশিত: ১০. জুন. ২০২৬ | বুধবার


Manual7 Ad Code

* সংবাদ সম্মেলনে বিচার চাইলেন ফাতেহা আক্তার মিম
* তালাক না দিলে সন্তান সহ প্রাণনাশের হুমকি
* দুই অভিযুক্তের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ

নিউজ ডেস্কঃ
বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোছা: ফাতেহা আক্তার মিম নামের এক অসহায় নারী।

বুধবার (১০ জুন) দুপুর ১টায় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই আকুল আবেদন জানান।

Manual1 Ad Code

ফাতেহা আক্তার মিম সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিম বলেন, ২০২৪ সালে তাঁর প্রথম সংসারের অবসান ঘটলে তিনি একমাত্র সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে আসেন।

এ সময় পূর্ব পরিচিতির সুবাদে আহমেদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি তাঁর একাকিত্বের সুযোগ নিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দেয় এবং বিয়ের প্রস্তাব দেয়।

সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে শরিয়াহ মোতাবেক ও রেজিস্ট্রি কাবিনমূলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আব্দুল্লাহ মিমের পিত্রালয়েই বসবাস শুরু করে।

মিমের অভিযোগ, কিছুদিন ভালো কাটলেও আবু সালেহ রাহাত নামের এক ব্যক্তির কু-প্ররোচনা ও উস্কানিতে আহমেদ আব্দুল্লাহ দিন দিন হিংস্র হয়ে ওঠে।

তারা মা ও সন্তানের কোন ভরণ-পোষণ তো করেইনি, উল্টো কারণে-অকারণে মিমের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

নির্যাতনের ধারাবাহিকতায় গত ৮ জুন (২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আহমেদ আব্দুল্লাহ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কুৎসা রটিয়ে মিমের কাছে অন্যায় দাবি-দাওয়া করতে শুরু করে।

এর প্রতিবাদ করায় আব্দুল্লাহ মিমকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা রক্তাক্ত জখম করে। মিমের চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

এ সময় আব্দুল্লাহ দম্ভোক্তি করে বলে যে, সে আর সংসার করবে না এবং কাবিনের কোনো টাকা না দিয়েই তালাক দেবে।

এ নিয়ে বাড়াবাড়ি করলে মিম ও তাঁর পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দিয়ে সে চলে যায়।

ফাতেহা মিম আরও অভিযোগ করেন, ঘটনার পর সহযোগী আবু সালেহ রাহাতও অত্যন্ত কদর্য ভাষায় তাকে হুমকি দেয়।

মিম নিজে থেকে আব্দুল্লাহকে তালাক না দিলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ সন্তানসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

বর্তমানে তিনি নিজের বাড়িতেই চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

Manual8 Ad Code

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে ফাতেহা মিম গত ৮ জুনের ঘটনার প্রেক্ষিতে সিলেটের এয়ারপোর্ট থানায় অভিযুক্ত আহমেদ আব্দুল্লাহ ও আবু সালেহ রাহাতের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত কণ্ঠে মিম বলেন, আমি একজন অসহায় নারী।

Manual1 Ad Code

গণমাধ্যমের সাহায্যে আমি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন, আইনের হাত যেন এই অপরাধীদের দ্রুত খাঁচায় বন্দী করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30