শিরোনামঃ-

» সিলেটের প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক শফিককে দেখতে গণদাবি পরিষদের নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৯. জুন. ২০২৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশবরেণ্য প্রবীণ রাজনীতিবিদ, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও জাসদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. শফিককে দেখতে তার বাসভবনে যান সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৫টায় সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ প্রবীণ এই নেতার বাসভবনে যান পরিষদের নেতৃবৃন্দ।

পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মো. শফিকের সাথে সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

এ সময় প্রবীণ এই নেতা আবেগঘন পরিবেশে তাঁর রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন।

Manual4 Ad Code

উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সভাপতি মুছলেহ উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু এবং বিশিষ্ট সমাজসেবক সুইট আহমদ, দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930