- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত: ০৯. জুন. ২০২৬ | মঙ্গলবার
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার প্রচেষ্টা : কয়েস লোদী
নিউজ ডেস্কঃ
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্যোগ, তাকে সফল করতেই আমাদের এই প্রচেষ্টা।
তাঁর এই দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
নতুন চিকিৎসকদের যেমন মানবসেবায় এগিয়ে আসতে হবে, তেমনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রকৃতির সেবায় ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (৯ জুন) সরকারি নির্দেশনার আলোকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে আয়োজিত বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কলেজের নতুন (১১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে চারাগাছ রোপণ করেন এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ড. মো. মুমিনুল হক, ফাইন্যান্স ডিরেক্টর ড. সুলায়মান আহমদ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও একাডেমিক কো-অর্ডিনেটর ড. মানজুমা আক্তার জাকারিয়া, নাসরীন আহমদ, নিলয় আচার্য্য।
এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১০ম ব্যাচের সোনিয়া বেগম, নাফিস চৌধুরী, মাহবুবা আক্তার নোহা এবং তাসনীম রেজা চৌধুরী প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ডেন্টাল কলেজের এই সবুজায়ন ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
নবাগত ডেন্টাল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


