- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেটে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সম্মেলন
প্রকাশিত: ০৮. জুন. ২০২৬ | সোমবার
মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনন্য।
নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
স্কুলের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম তাদের জীবনকে সুন্দরভাবে গড়তে শেখায়।
তিনি আরো বলেন, সিলেট অঞ্চলে প্রাথমিক স্তরে ‘হলদে পাখি’ কার্যক্রমের সম্প্রসারণ ঘটানো হলে তা আমাদের ছাত্রীদের ভেতর লুকিয়ে থাকা নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে আরও বেশি সহায়ক হবে।
১৯৭৩ সালের সরকারি ৩১ নম্বর আইন দ্বারা যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি মেয়েদের আত্মউন্নয়নের এক অনন্য পাঠশালা।
সোমবার (৮ জুন) সকাল ১০টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের বিজ্ঞ পাখি ও প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় ও প্রশিক্ষণ কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ. কে. এম সাইফুল হাসান, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী তানজিনা বিনতে মোশাররফ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বীনা প্রভা চাকমা।
উপস্থিত ছিলেন, সিলেট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, ট্রেইনার শিরীন গুলসান আরা, সদস্য রোকসানা আক্তার তুলি, শারমিন সুলতানা, শিপ্রা দে এবং প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, গার্ল গাইডস্ এসোসিয়েশনের হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার।
দিনব্যাপী এই সম্মেলনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ২৩০ জন প্রতিনিধি অংশ নেন।
দিনব্যাপী এই সফল সম্মেলনের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার পাপড়ী বসু।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


