শিরোনামঃ-

» সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে ১১তম ব্যাচের নবীন বরণ ও এপ্রোন পরিধান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০৮. জুন. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

‘মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়তে হবে’ : উপাচার্য ড. জিয়াউর রহমান চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, পরিচিতি ও এপ্রোন পরিধান অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৮ জুন) নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী।

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কলেজ পরিচিতি তুলে ধরেন, কলেজের উপাধ্যক্ষ এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ড. মো. মুমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কোয়েস লোদী ও ফাইন্যান্স ডিরেক্টর ড. সুলায়মান আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের (উএঐঝ) পরিচালক (প্রশাসন) ড. মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান প্রফেসর ড. নায়মা বেগম।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ১১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পরিচিতি, উপহার প্রদান এবং ঐতিহ্যবাহী ‘এপ্রোন পরিধান’ ও শপথ গ্রহণ পর্ব।

নবীন চিকিৎসকদের এই মর্যাদাপূর্ণ শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিক।

Manual8 Ad Code

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও একাডেমিক কো-অর্ডিনেটর ড. মানজুমা আক্তার জাকারিয়া।

শিক্ষার্থীদের পক্ষে ১০ম ব্যাচের প্রান্ত চন্দ্র দাস এবং ১১তম ব্যাচের তাহিরা, তাসনিম আনিসা ও শাহরিয়ার নাফিস চৌধুরী অনুভূতি প্রকাশ করেন।

Manual4 Ad Code

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, খন্দকার শকির।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ডেন্টাল চিকিৎসা সেবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা।

সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিক বলেন, এপ্রোন পরিধানের মাধ্যমে আজ থেকে এই শিক্ষার্থীদের কাঁধে মানবসেবার এক মহান দায়িত্ব অর্পিত হলো।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930