শিরোনামঃ-

» আল্লামা নূরুদ্দীন আহমদ গহরপুরী (রহ.) নিয়ে এমপি এম এ মালিকের কুরুচিপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা

প্রকাশিত: ০৮. জুন. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক কর্তৃক সিলেট তথা সমগ্র বাংলাদেশের গর্ব, বরেণ্য বুজুর্গ, শায়খুল হাদীস আল্লামা হাফিজ নূরুদ্দীন আহমদ গহরপুরী (রাহ.) এবং তাঁর স্মৃতিবিজড়িত গহরপুর অঞ্চল সম্পর্কে প্রদত্ত ঔদ্ধত্যপূর্ণ, অশালীন ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের প্রদান করেছেন।

আমরা তার এই ঔদ্ধত্যপূর্ণ, অশালীন ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের আমরা তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Manual3 Ad Code

আল্লামা নূরুদ্দীন আহমদ গহরপুরী (রাহ.) সমগ্র দেশের ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধার পাত্র। যার কাছ থেকে হাজার হাজার আলেম তৈরি হয়েছেন।

Manual1 Ad Code

তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য ও গহরপুর অঞ্চলের মানুষের অনুভূতিতে আঘাত হেনার পাশাপাশি লাখো মানুষের হৃদয়কে আহত করেছে।

আজ সোমবার (৮ জুন)  বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ আরো বলেন, সাম্প্রতিক তার এ বক্তব্যের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা ও সংকীর্ণ মানসিকতা কাজ করছে বলে জনমনে ধারণা সৃষ্টি করেছে।

Manual4 Ad Code

বিগত নির্বাচনে আল্লামা গহরপুরী (রাহ.)-এর ছেলে ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু- এম এ মালিকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জের ধরে একজন মরহুম আলেম ও তাঁর স্মৃতিবিজড়িত জনপদকে নিয়ে কটাক্ষ করা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।

নেতৃবৃন্দ অবিলম্বে এম এ মালিককে তাঁর আপত্তিকর ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেন, যদি প্রকাশ্যে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা তিনি না করেন, তাহলে আমরা কঠোর সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবো।

Manual2 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সর্বজনাব সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা আব্দুল মালিক ও কারী উবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা আসাদুজ্জামান আসাদ ও হাফেজ মাওলানা আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মুফতি ওজিরুল ইসলাম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শিহাবুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জিয়াউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহান, নির্বাহী সদস্য যথাক্রমে, মাওলানা হুসাইন আহমদ, মুফতি মাসুক আহমদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শাহ ফয়সাল আমিন ও মাওলানা আবু বকর প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930