শিরোনামঃ-

» বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনায় সিলেট মহানগর জামায়াতের উদ্বেগ

প্রকাশিত: ০৮. জুন. ২০২৬ | সোমবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সরকার কর্তৃক গণবিরোধী বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনার উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে টোকেন জনিত রিচার্জ বিড়ম্বনা দুরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

Manual4 Ad Code

সোমবার (৮ জুন) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সম্প্রতি সরকার কর্তৃক অযৌক্তি কারণে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হয়েছে।

Manual8 Ad Code

বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদেরকে ২৪০টি টোকেন নাম্বার ব্যবহার করে প্রিপেইড মিটার রিচার্জ করতে হচ্ছে। এ নিয়ে গ্রাহকগণ বিড়ম্বনার সম্মুখীণ হচ্ছেন। অনেকে বার বার চেষ্টা করেও রিচার্জ করতে পারছেন না। বিদ্যুৎ বিভাগ থেকেও কাঙ্খিত সহযোগিতা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

Manual7 Ad Code

একাধিক বার টোকেন নাম্বার তুলতে গিয়ে অনেক গ্রাহকের মিটার লকের মতো ঘটনা ঘটছে। ফলে আর্থিক সুবিধা দিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে মিটারের লক খুলতে হচ্ছে। যা গ্রাহকদের দুর্ভোগকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে সেকেলে আমলের প্রযুক্তির কারণে এই বিভ্রান্তি ও বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকগণ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিশেষ হেল্প লাইন চালু করা জরুরী হলেও সেই ধরনের কোন পদক্ষেপ নেয়া হয়নি।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান তারা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930