শিরোনামঃ-

» আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

প্রকাশিত: ০৭. জুন. ২০২৬ | রবিবার

Manual3 Ad Code

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিদ্যুৎ খাতে পুরো সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের এমপি অ্যাড. এমরান আহমদ চৌধুরী। গতকাল রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)-এর দেওয়া এক জবাবে মিলে এ সুখবর।

সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী গতকাল বিকালে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিদ্যুতমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে জানতে চান- ‘আমার নির্বাচনী এলাকা সিলেট-৬ (২৩৪) গোলাপগঞ্জ ও গোলাপগঞ্জের প্রধান বাজারগুলোতে অগ্নিকাণ্ড রোধে ভূগর্ভস্থ (Underground) বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পাইলট প্রকল্প সরকার গ্রহণ করবে কিনা?

Manual4 Ad Code

জবাবে ইকবাল হাসান মাহমুদ জানান- ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ওভারহেড লাইন নির্মাণের তুলনায় ভূগর্ভস্থ লাইন নির্মাণ ব্যয় প্রায় ১৫ গুণ বেশি। তাই বর্তমানে সরাসরি ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পরিকল্পনা নেই।

Manual1 Ad Code

তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো)  আওতায় অনুমোদন প্রক্রিয়াধীন বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (সিলেট ও চট্টগ্রাম বিভাগ)-শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সকল উপজেলায় প্রযোজ্যতা অনুযায়ী বিদ্যমান বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

এ জবাব থেকে জানা যায়- প্রযোজ্যতা অনুযায়ী সিলেট বিভাগের উপজেলাগুলোতে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

এদিকে, বিদ্যুৎ খাত ছাড়াও সিলেটে গ্যাসের সংকট বিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস স্টেশনগুলোর সংকট নিয়ে জানতে চান তিনি।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)-এর কাছে এমপি এমরান আহমদ চৌধুরী জানতে চান- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার গ্যাসসমৃদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও এই দুই উপজেলার সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট প্রকট। এটি দূর করতে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা?

জবাবে মন্ত্রী বলেন- গ্যাসের চাহিদা ও সরবরাহের ক্রমবর্ধমান ঘাটতির কারণে স্বল্প জ্বালানি থাকার ফলে ২০১৫ সাল থেকে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।

Manual4 Ad Code

একই কারণে সিএনজি স্টেশনগুলোতে মাসিক অনুমোদিত লোডের ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

দেশীয় গ্যাসের ক্রমহ্রাসমান উৎপাদন ও উচ্চমূল্যে আমদানিকৃত এলএনজি মিলিয়ে দেশের সামগ্রিক চাহিদা পূরণ করা হচ্ছে।

Manual8 Ad Code

গ্যাস সরবরাহের বর্তমান ঘাটতি পূরণের পর সারাদেশে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সিএনজি স্টেশনগুলোর গ্যাস সংকটও দূর হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930