- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা
প্রকাশিত: ০৪. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
১৯৭১ সালে দেশের ক্লান্তিলগ্নে শহীদ জিয়ার হাল ধরাই ছিল মুক্তির পথপ্রদর্শক : নুরুল ইসলাম নয়ন
নিউজ ডেস্কঃ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে দেশের চরম ক্লান্তিলগ্নে ও ঘোর অমানিশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জীবনের ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন।
তাঁর সেই ঐতিহাসিক ভূমিকার আলোকবর্তিকাই আজ বর্তমান যুবসমাজের মুক্তির প্রধান পথপ্রদর্শক।
তৎকালীন সংকটময় মুহূর্তে তাঁর দেশপ্রেম, সাহস ও দূরদর্শিতাকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বলেন, শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শকে মুছে ফেলার যেকোনো চক্রান্ত যুবসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠ পর্যায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগীয় যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামনুর রশীদ কয়েস, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রজব।
এছাড়াও বিভাগীয় এই কর্মসূচিতে সিলেট জেলা, মহানগর এবং বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর