শিরোনামঃ-

» ‘কবি-সম্পাদক পুলিন রায় সর্বক্ষেত্রে একজন সফল মানুষ’

প্রকাশিত: ০২. জুন. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
“বহুবিধ পরিচয়ের অধিকারী কবি পুলিন রায় সর্বক্ষেত্রে একজন সফল মানুষ।

হাস্যোজ্জ্বল তারুণ্যদীপ্ত সব্যসাচী এই ব্যক্তিটি একাধারে কবি, সম্পাদক, প্রকাশক ও সাহিত্য সংগঠক।

ভাস্কর সম্পাদক হিসেবে তিনি বাংলাভাষাভাষী সকল মহলে সমাদৃত। কবি দিলওয়ার সংখ্যা ভাস্কর তার অনন্য কীর্তি।

মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের অধিকারী পুলিন রায় কর্মক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।”

Manual4 Ad Code

কবি-সম্পাদক পুলিন রায়ের ৬১তম জন্মদিন ও তার পিআরএল উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সোমবার (০১ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে বিশিষ্ট কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি-গবেষক মুহিবুর রহমান কিরণ।

Manual7 Ad Code

বিশেষ আলোচক ছিলেন, কবিকণ্ঠ-এর মুখ্য নির্বাহী কবি বাবুল আহমদ, শিক্ষক সাঈদ হাসান ও ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল।

শিক্ষক-প্রাবন্ধিক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন, লেখক আব্দুল হক, কবি এখলাসুর রহমান, কবি অঞ্জন কুমার পাল, লেখক গোপেশ চন্দ্র সূত্রধর, লেখক অমিতা বর্দ্ধন, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরো চীফ বিদ্যারত্ন রায়, কবি কামাল আহমদ, কবি চন্দ্রশেখর দেব, শিক্ষক বাবুল চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংকার অসীম কুমার তালুকদার, কবি সেনুয়ারা আক্তার চিনু, শিক্ষক অজয় রায়, কবি সুপ্রিয় ব্যানার্জি শান্ত, কবি নামব্রম শংকর, কবি রণবিজয় চক্রবর্তী, রঞ্জু রানী রায়, সাংবাদিক এমরান ফয়সল, শিক্ষক সাকী তালুকদার, কবি শরীফ গাজী, শহিদুল ইসলাম, আমিনুল হক শাওন, সাজ্জাদ রনি, অনুরাগ রায়, অরুনাভ রায় ও অনিরুদ্ধ রায় পরাগ।

সংগীত পরিবেশন করেন, বিমান বিহারী ও রাজন চক্রবর্তী।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সিলেট সাহিত্য পরিষদ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, দৈনিক বিজনেস ফাইল সহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকে পুলিন রায়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930