শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর যুবদলের আলোচনা সভা

প্রকাশিত: ০১. জুন. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

শহীদ জিয়া বীর উত্তমের আদর্শ ও দর্শনই এ দেশের আপামর জনতার মুক্তির পথপ্রদর্শক : অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও দর্শনই এ দেশের আপামর জনতার মুক্তির পথপ্রদর্শক।

Manual7 Ad Code

তাঁর দেখানো পথ ধরেই আমাদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১৯ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার ঐতিহাসিক পদক্ষেপগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শকে ধারণ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার (১ জুন) বিকাল ৩টায় নগরীর ভাতালিয়াস্থ সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।

Manual6 Ad Code

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ-সভাপতি প্রানেশ দেব, ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, মো. নজরুল ইসলাম, মো. জুয়েল আহমদ জুবের, মো. ময়নুল ইসলাম, মালেক বক্স, জেলা যুবদলের সহ-সভাপতি ডি এইচ খান মিশু, জুবায়ের আহমদ, আব্দুস সালাম লয়লু, মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, মো. সেলিম আহমদ সেলু, এনামুল কবির, লুৎফুর রহমান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সুমন, মো. নুর উদ্দিন খান হাসান, ১ম সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, সজিবুর রহমান রুবেল, মকসুদুল করিম ইমন, শাহিন উদ্দিন আহমদ, রাহাত আহমদ টিপু, জেলার সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, সায়েদ আহমদ দীপক, নাহিয়ান আহমদ রিপন, মহানগরের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, মো. হোসেনুর রহমার রিজভী, মাইদুল ইসলাম শাহিন, বাবর আহমদ, মো. সালাহ উদ্দিন, মো. আনোয়ার কাদির, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার দপ্তর মো. রেদওয়ান আহমদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিসবাহ, মহানগরের ক্রীড়া সম্পাদক এ কিউ এম শাহরিয়ার জালালী কাইজার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আজিম চৌধুরী গিলমান, জেলার যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, মহানগরের গন শিক্ষা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক অমিতাভ কর, মহানগরের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাহাত আহমদ টিপু, পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, জেলার তথ্য ও যোগাযোগ বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলাম সাজু, মহানগরের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, মো. লায়েক আহমদ, মো. আশরাফ হোসেন সুয়েব, মো. ফখরুল ইসলাম, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি, শেখ মো. জাকির হোসেন, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, শাহ সাব্বির বাবু, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, লায়েক আহমদ, সহ-কোষাধ্যক্ষ লিটন আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, মহানগরের সহ-কোষাধ্যক্ষ আফজাল হোসেন, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সিদ্দিক পারভেজ, জেলার সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মজনু মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, গিয়াস উদ্দিন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু, মহানগরের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেদ আলম প্রমুখ।

এছাড়া জেলা ও মহানগরের আওতাধীন সকল উপজেলা, পৌর শাখা এবং ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30