শিরোনামঃ-

» গোলাপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০১. জুন. ২০২৬ | সোমবার

Manual4 Ad Code

আহ্বায়ক আছাদ, সদস্য সচিব মাহদী, সাংগঠনিক সালেহ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটি গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

Manual7 Ad Code

সম্প্রতি জেলা কমিটির আহ্বায়ক মো. জুনেদ আহমদ এবং সদস্য সচিব প্রকৌশলী কামরুল আহসান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে আছাদুজ্জামান আছাদ আহ্বায়ক, মো. নাজমুল হক ছাম্মির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহদী হোসাইন চৌধুরী ও জাহেদ উল আলম চৌধুরী যুগ্ম আহ্বায়ক এবং মাহদী আহমদ চৌধুরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, সৈয়দ সারোয়ার আহমদ, মুশফিকুর রহমান সোনায়েম, মাহবুব আলম রুমন ও মো. সাবির হোসেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, সালেহ আহমদ ও আবিদুর রহমান।

Manual7 Ad Code

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, জাকির হোসেন, মো. রেদওয়ান আহমদ, মো. রুহুজ জামিল, জুবের আহমদ ও মো. সৌরভ আহমদ।

প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিউদ্দিন।

Manual1 Ad Code

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, ফারহান চৌধুরী, মো. শামীম আহমদ (সেবুল), মান্না হোসেন, মো. ফরহাদ আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আহাদ, মো. বিলাল আহমদ, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, খলিলুর রহমান, সাকিব আহমদ, মাহদী হাসান, মো. শাকির হোসেন ও মো. আমিন আহমদ।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করবে এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30