শিরোনামঃ-

» মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা : ইমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ০১. জুন. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের শিবগঞ্জের সেনপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাসকে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Manual7 Ad Code

সোমবার (১ জুন) তিনি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দোসররা দেশের সাধারণ মানুষের মুখ ও চোখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে।

Manual8 Ad Code

এখন তারা বিভিন্ন লেবাসে পাড়া-মহল্লায় কৃত্রিম মব সৃষ্টি করে বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের মানুষ যখন একটি স্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা এসব নাশকতা ঘটিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের মাত্র ৪ মাসের মধ্যেই জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষা বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

এই অল্প সময়েই বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমুখী সংস্কারের মাধ্যমে ব্যাপক সাফল্য প্রদর্শন করেছে।

স্বৈরাচারের দোসররা এই দ্রুত অগ্রগতি ও সাফল্য সহ্য করতে না পেরেই ষড়যন্ত্রের নতুন পথ বেছে নিয়েছে।

নগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় মাঠপর্যায়ে গিয়ে জনগণের প্রত্যক্ষ উন্নয়নে কাজ করেছিলেন।

Manual3 Ad Code

তাঁর আদর্শকে ধারণ করেই বর্তমান সরকার জনকল্যাণে নিয়োজিত রয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামানো যাবে না।

তিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

Manual6 Ad Code

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেষ পাল, মহানগর ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ঐক্য পরিষদ নেতা শ্যামল কপালী, বীরেশ দেবনাথ, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা ও সাধারণ সম্পাদক রাজিব কুমার দে, সাব্বির আহমদ-সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930