শিরোনামঃ-

» একদিনের সফরে সিলেটে বিরোধী দলীয় নেতা ডা. শফিক

প্রকাশিত: ০১. জুন. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি সোমবার (১ জুন) রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছাঁন।
সেখান থেকে রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন জামায়াত নেতা সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাওয়ার কথা।
সেখান থেকে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগস্থ বাসায় রাত্রিযাপনের জন্য অবস্থান করবেন।
তিনি মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন।
এছাড়া তিনি সকাল ১১টায় সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাড়িতে গমন, বেলা ১২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগদান এবং সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
এরপর তিনি রাত ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930