শিরোনামঃ-

» দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. মে. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

শহীদ জিয়ার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ বিনিমার্ণে বিএনপি অঙ্গিকারাবদ্ধ : মিজান চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনিমার্ণে বিএনপি অঙ্গিকারাবদ্ধ।
বিএনপির রাজনীতি হলো উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়, গণতন্ত্র বিকশিত হয়।
দীর্ঘ দেড় যুগ পর শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
শহীদ জিয়ার দেশপ্রেম, জীবন ও কর্ম তরুণ প্রজন্মের কাছে তুল ধরতে তৃনমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি রবিবার (৩১ মে) সকালে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা সদরস্থ মা জননী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ছাড়াও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের পরিচালনায় অনুৃষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ  চেয়ারম্যান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, এইচ এম কামাল, তাইবুর রহমান, আমান উল্লাহ, নুর আলী ইমরান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ, যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, বোগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মিন্টু, পান্ডারগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল আলিম, আব্দুল মোতালেব ভুইঁয়া, শাহ নেওয়াজ চৌধুরী, কমর আলী, আব্দুর রাজ্জাক, জমির আলী, মুজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, হাফিজুর রহমান, আশরাফুল আলম জুয়েল,  আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মনির উদ্দিন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইশাদুল হক লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, আজিজুল হক সুমন, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, উপজেলা ছাত্রদল নেতা জুনায়েদ ও রকি মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930