শিরোনামঃ-

» জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

প্রকাশিত: ৩১. মে. ২০২৬ | রবিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী-(ভিপি মাহবুব) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আফছর খান-এর সুচারু সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার।

তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

আজ তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে আমাদের নতুন করে শপথ নিতে হবে যেন তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।

Manual3 Ad Code

স্বেচ্ছাসেবক দলের এই মানবিক ও খাদ্য বিতরণ কর্মসূচির প্রশংসা করে তিনি আরও বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য।

Manual8 Ad Code

তাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এর সংসদ সদস্য ‎এম এ মালিক, কেন্দ্রীয় বিএনপর সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সকশিষ সিলেট বিভাগের আহবায়ক অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, ‎বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল।

অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাছুম রাজ্জাক রুমেল,যুগ্ন আহবায়ক সৈয়দ আমির আলি, সিনিয়র সদস্য তসির আলী,মিছবাহ আহমদ জেহিন, বিমল দেবনাথ, দুলাল আহমেদ ,সাকের মোঃ সামাদ হোসেন, সোবহান আজাদ, কাউছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, কোতওয়ালী থানা শাখা আহবায়ক কামরুজ্জামান দিপু,সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া,বিমানবন্দর থানা  শাখা আহবায়ক সৈকত ফাহাদ তুষার, সদস্য সচিব এস এম সাগর, জালালাবাদ থানার আহবায়ক সফিক আহমেদ, শাহপরান থানার আহবায়ক নুরুল হক মাছুম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামআজাদ, দক্ষিণ সুরমা থানার সদস্য সচিব মুন্না ঘুষ সহ ৬ থানার যুগ্ন আহবায়কবৃন্দ ও সদস্যবৃন্দ  এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930