শিরোনামঃ-

» বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

প্রকাশিত: ২৫. মে. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা, র‌্যালি ও বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছে এনজেএল ইএনটি সেন্টার।

সোমবার (২৫ মে) বিকেলে নগরীর কাজলশাহস্থ সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. নূরুল হুদা নাঈম বলেন, বর্তমানে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Manual2 Ad Code

তবে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

থাইরয়েড ক্যান্সারের প্রসঙ্গে আশার বাণী শুনিয়ে তিনি বলেন, সঠিক চিকিৎসায় থাইরয়েড ক্যান্সার শতভাগ ভালো হয়ে যায়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ডা. নাঈম আরও বলেন, থাইরয়েড গ্রন্থিটি আকারে ছোট হলেও এটি মূলত মানবশরীরের গতি নিয়ন্ত্রক। এটি শরীরের শক্তি, তাপমাত্রা, হার্টবিট এবং মানসিক ও শারীরিক গঠন নিয়ন্ত্রণ করে।

বিশেষ করে নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং বয়ঃসন্ধিকালে এই থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। একটু সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং ইউএসএ-এর এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরামর্শদাতা রিফাত আরা রিফা।

বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপিকা অর্পণা সেন রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. শাফিন, হেপি তানজুম, আসমা বেগম, ঝর্না সাথী, সাবিলা কান্তা, অর্পিতা দাশ, শাহিনা চৌধুরী, ঋতা দেব, মাহফুজা বেগম, রুনা বেগম এবং মাসুদা সিদ্দিকা রুহিসহ স্থানীয় নারী উদ্যোক্তা ও সমাজকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা থাইরয়েড রোগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।

সভা শেষে উপস্থিত সুধীজন ও অতিথিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে থাইরয়েড রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930