শিরোনামঃ-

» সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২৪. মে. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ হোসেন চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, অতীতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের আলেম-ওলামা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি চরম উদাসীনতা ও বৈরী আচরণ দেখিয়েছিল।

আলেমদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তাদের ভুল নীতি, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্প পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছিল।

এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছিল কওমি মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিংগুলোর আয়ের ওপর, যা দ্বীনি শিক্ষা ব্যবস্থার চরম ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, সমাজ ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতা ও দ্বীনি খেদমত আঞ্জামে আলেম-ওলামাদের ত্যাগ অস্বীকার করার উপায় নেই।

Manual6 Ad Code

আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলেমদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Manual8 Ad Code

দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে তাদের জন্য সরকারি স্কেলে সম্মানজনক বেতন-ভাতা চালুর ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।

পর্যায়ক্রমে সারা দেশের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের এই সরকারি কাঠামোর আওতায় নিয়ে আসা হবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ইমাম ও মোয়াজ্জিনদের সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং তারা নিশ্চিন্তে দ্বীনি খেদমত আঞ্জাম দিতে পারবেন।

ইসলাম ও ওলামাদের কল্যাণে বর্তমান সরকারের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সবসময়ই ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের প্রসারে বিশ্বাসী।

ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে এই সরকার পর্যায়ক্রমে আরও বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে।

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।

তিনি রোববার (২৪ মে) সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ইমাম ও মোয়াজ্জিনগণ সরকারি বেতন-ভাতার এই ঐতিহাসিক উদ্যোগের জন্য বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাওলানা সানা উল্লাহ, কমর উদ্দিন, মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মালিক, ক্বারী সিরাজ উদ্দিন, মাওলানা শাহ রুমি, মাওলানা আব্দুল মুনির, ক্বারী মাওলানা শিহাব উদ্দিন-সহ সিলেটের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনগণ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930