- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
- শ্রমিক শ্রেণির নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
» সারজিস আলমের মন্তব্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি
প্রকাশিত: ২৩. মে. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্য ও বিএনপি, ছাত্রদল এবং যুবদল সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা।
শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২২ মে ঝিনাইদহে অনুষ্ঠিত সমাবেশে সারজিস আলম ছাত্রদল ও যুবদলকে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং চরম উসকানিমূলক।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক সংগঠনের নিজস্ব আদর্শ ও কার্যক্রম পরিচালনার সাংবিধানিক অধিকার রয়েছে।
একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন নেতিবাচক ও ভিত্তিহীন মন্তব্য কোনভাবেই কাম্য নয়।
বিবৃতিতে বিএনপিকে নিয়ে সারজিস আলমের তোলা ‘গণভোটের সঙ্গে প্রতারণা’ ও ‘বাংলাদেশের সঙ্গে গাদ্দারি’র অভিযোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে।
নেতৃবৃন্দ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর হীন অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন।
তারা দাবি করেন, বিএনপি সবসময়ই জুলাই সনদ ও গণভোটের পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে।
বর্তমান সংকটময় মুহূর্তে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিভেদ সৃষ্টি করবে উল্লেখ করে সিলেট যুবদলের নেতৃবৃন্দ সারজিস আলমকে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে এবং সতর্ক থাকার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার
সর্বশেষ খবর
- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর