শিরোনামঃ-

» অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

প্রকাশিত: ২৩. মে. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার (২৩ মে) সংস্থাটির উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়।

সংগঠন সূত্রে জানা যায়, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও রাতের অন্ধকার দূর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

Manual5 Ad Code

সংস্থার সদস্যরা নিজ হাতে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে বাতি সংযোজন করেন।

Manual8 Ad Code

এসময় স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন এবং সহযোগিতা করেন।

স্থাপিত ১০টি ল্যাম্পপোস্টের মাধ্যমে আনুজানী নতুন পাড়ার রাস্তা ও আশপাশের এলাকা রাতের বেলায় আলোকিত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এতে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

কাজ শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দেন, অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবাদুর রহমান সজীব।

তিনি বলেন, সমাজের কল্যাণ ও মানুষের সেবার মানসিকতা থেকেই সংস্থাটি এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি এই কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual6 Ad Code

সংস্থার সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ বলেন, ভবিষ্যতেও সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি আব্দুল কাদির খান, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক তাহের আহমদ, সহ-অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, সাবেক প্রচার সম্পাদক সাহাব উদ্দিন এবং অফিস সম্পাদক মাসুম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য তামিম আহমদ, শাহিনুর, সুয়েব আহমদ, আরমান আহমদ, রায়হান আহমদ সজল, সামি আহমদ, রেজাউল ইসলাম, হাফিজ আহমদসহ সংস্থার দায়িত্বশীল সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930