শিরোনামঃ-

» সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির

প্রকাশিত: ২২. মে. ২০২৬ | শুক্রবার


Manual8 Ad Code

খুণ ধর্ষন ছিনতাই রাহাজানী বৃদ্ধিতে সামাজিক নিরাপত্তা ভেঙ্গে পড়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে খুণ ধর্ষণ ছিনতাই চাঁদাবাজী ও রাহাজানী চরম আকার ধারণ করেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ছোট্ট শিশুরা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন নৃশংসতা ও বর্বরতা কোনভাবেই কাম্য হতে পারেনা। ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করলেও জনগণ এর সুফল পাচ্ছেনা।

Manual5 Ad Code

প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণের ফলে অযোগ্যদের দায়িত্বে বসানো হচ্ছে।

Manual2 Ad Code

এর প্রভাব রাষ্ট্রের সকল স্তরে পড়তে শুরু করেছে। এভাবে রাষ্ট্র ও সমাজ চলতে দেয়া যায়না। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, জামায়াত দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। খুণ, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজী, রাহাজানী সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে।

ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

জনকল্যাণমূলক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। জনগণের আশাআকাঙ্খাকে ধারণ করতে হবে। তাহলে এদেশে ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি শুক্রবার (২২ মে) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা আমির নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপজেলার আওতাধিন সকল ইউনিয়নের আমীর-সেক্রেটারী এবং ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা এটিএম শামসুদ্দিন, উপজেলা জামায়াত নেতা আব্দুল লতিফ লালা, এডভোকেট মমিনুজ্জামান ও আমিনুর রহমান প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930