- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
- শ্রমিক শ্রেণির নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
» ‘ভিন্নমত দমনে হামলা ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে’
প্রকাশিত: ২২. মে. ২০২৬ | শুক্রবার
নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর নিন্দা
নিউজ ডেস্কঃ
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখা।
শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী ও সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন শেষে জুমআর নামাজ আদায় করে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে হকিস্টিক দিয়ে অতর্কিত এই হামলা প্রমাণ করে যে, দেশে রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের পুরনো ও কলুষিত সংস্কৃতি নতুন রূপে ফিরে আসছে।
নেতৃদ্বয় আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় যুক্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের পরিবর্তে হামলা, রক্তপাত ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেওয়া রাষ্ট্র ও রাজনীতির জন্য একটি ভয়াবহ অশনিসংকেত।
একজন গণঅভ্যুত্থানের কর্মীকে প্রকাশ্যে আক্রমণ, আহতদের মাথা ফাটিয়ে দেওয়া এবং মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা শুধু সাধারণ সন্ত্রাস নয়; এটি এক ধরনের দখলদার রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, দেশের সাধারণ জনগণ একটি মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু নতুন বাংলাদেশেও যদি রাজনৈতিক কর্মসূচিতে হামলা, পুলিশি নীরবতা এবং দলীয় সন্ত্রাস অব্যাহত থাকে, তবে জনগণের সেই প্রত্যাশা ও গণঅভ্যুত্থানের চেতনা ভয়াবহভাবে ব্যর্থ হবে।
ইসলামী ঐক্যজোটের নেতৃদ্বয় অবিলম্বে এই কাপুরুষোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
একই সঙ্গে তাঁরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেকোন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার
সর্বশেষ খবর
- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর