শিরোনামঃ-

» নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) সিলেট সিটি কর্পোরেশনের সুবিদবাজারস্থ হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Manual2 Ad Code

আন্তর্জাতিক সংস্থা আইপিএএস বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

Manual7 Ad Code

বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী এই চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও তীব্র তাপদাহ মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, আশঙ্কাজনক বায়ুদূষণ ও নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

এই লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

আয়োজকরা বলেন, এই মাসব্যাপী কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ এলাকায় ফলজ, বনজ এবং ঔষধি গুনাগুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

রোপণকালে আরও উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর ও সাংবাদিক মো. হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মো. একরাম হোসেন তালুকদার, হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শিলা দেবী এবং শিক্ষিকা পূরবী নাথ।

Manual4 Ad Code

পরিবেশ সুরক্ষার এই সচেতনতামূলক কার্যক্রমে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং নিজেদের আঙিনায় গাছ লাগানোর শপথ করে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30