শিরোনামঃ-

» সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক  এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসনিম আহমদ নেহার, ৪নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, বিএনপি নেতা খিজির খান, সনজির আহমদ, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সৈয়দ মহসিন উদ্দিন, সহ-সভাপতি ক্বারী মাওলানা বাহা উদ্দিন, মাস্টার তাজিম আলী সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষক নেতৃবৃন্দ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে দেশের তৃণমূল পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণ, শিশুদের প্রাথমিক শিক্ষা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে মউশিক শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Manual3 Ad Code

অথচ প্রকল্পভিত্তিক হওয়ায় তারা দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন।

Manual4 Ad Code

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বৃহৎ মানবিক প্রকল্পটিকে অনতিবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা জরুরি।

Manual1 Ad Code

সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক অত্যন্ত গুরুত্বের সাথে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং শিক্ষকদের এই যৌক্তিক দাবিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930