শিরোনামঃ-

» বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মুফতির বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে যাতে কোনো ধরনের পকেটমার, ছিনতাইকারী বা মলম পার্টির উপদ্রব না ঘটে, সে জন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

বিশেষ করে পশুর হাটে জালনোট ও চাঁদাবাজি রোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

তিনি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের যেকোনো সন্দেহজনক বিষয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন এবং বাজার কমিটির সাথে সমন্বয় করে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন।

সভায় আমন্ত্রিত অতিথি ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আসন্ন ঈদে বাজারের যানজট নিরসন, নৈশকালীন নিরাপত্তা বৃদ্ধি এবং পশুর হাটের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Manual2 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাজার কমিটির উপদেষ্টা খায়রুল আমীন কবির মেম্বার, আমরুশ আলী, ইউনুছ আলী, সফিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন বিট অফিসার এসআই সাইদুর রহমান, এএসআই মাসুদ আহমদ, বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আমরুশ আলী।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সুজন আহমদ, মাসুক আহমদ, বাবুল মিয়া, শাহজাহান আহমদ, আব্দুর রব, আমির আলী, খেলু মিয়া, আরশ আলী, লায়েছ আহমদ, আনোয়ার আলী, আব্দুল কদ্দুস, আজমান আলী ও মইনুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930