শিরোনামঃ-

» শরীয়া আইন বাস্তবায়ন না হলে রামিসাদের নিরাপত্তা নিশ্চিত হবে না জমিয়ত মহাসচিব

প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

Manual1 Ad Code

প্রতিনিয়ত অবুঝ শিশুদের উপর বর্বর অত্যাচারের ঘটনা ঘটছে। এ বর্বরতা থেকে মুক্তি পেতে শিক্ষাব্যবস্থায় ইসলামী মূল্যবোধ চর্চাকে অগ্রাধিকার দিতে হবে।

Manual2 Ad Code

সেই সাথে ধর্ষন বন্ধ করতে দেশে শরয়ী আইনে ধর্ষনের বিচার করতে হবে। এ জন্য পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে জমিয়ত।

Manual3 Ad Code

শরীয়া আইন বাস্তবায়ন না হলে সাম্প্রতিক সময়ে হৃদয়বিদারক হত্যাকান্ডের শিকার রামিসা ও ফাহিমাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২১ মে) বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ আয়োজিত’ জমিয়তের কর্ম-কৌশল ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসিমী, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব শামছুদ্দীন বানিগ্রামী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী প্রমূখ।

যুব জমিয়ত নেতা আব্দুল খালিকের তেলাওয়াতের মাধ্যমে সূচিত আলোচনা সভায় সিলেট জেলা দক্ষিণ জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930