শিরোনামঃ-

» সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে : এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ২১. মে. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
৬ ও ৪ লেনের সমন্বয়ে সিলেট থেকে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর পর্যন্ত সড়কটি মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের জন্য দুই হাজার ৫০৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ অনুমোদনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিলেট প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি। তাই সিলেটের প্রতি তাঁর সবসময় আলাদা নজর রয়েছে।

সিলেট-চারখাই-শেওলা মহাসড়কের উন্নয়নকাজের এই মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রকল্পটি বাস্তবায়ন হলে আমূল পাল্টে যাবে পূর্বসিলেট। বৃহত্তর সিলেটের অর্থনীতিতে বইবে জোর হাওয়া। এর দ্বারা লাভবান হবে জাতীয় অর্থনীতি।

এদিকে, বৃহস্পতিবার দিনভর গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন সভা-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, এমপি এমরান আহমদ চৌধুরী।

এসবের মধ্যে ছিলো- লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আনোয়ার হুসেন ও সহকারী শিক্ষক মস্তোফা উদ্দিন স্মরণে শোকসভা, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবং   জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং লক্ষণাবন্দ হুফফাযে কুরআন মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

Manual1 Ad Code

এসব অনুষ্ঠানের বক্তব্যে এমরান আহমদ বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অসংখ্য গুণীজন দেশ-বিদেশে দ্যুতি ছড়িয়েছেন, এখনো ছড়াচ্ছেন।

এদের মধ্যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করছি।

পাশাপাশি তাদের আদর্শময় জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এতেই তাঁদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার বাদ আছর সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের রুহের মাগফিরাত কামনায় গোলাপগঞ্জ পৌরবিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির কদমতলীস্থ কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জামিল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, শাহ আলম আহমদ ও রাজু আহমদ, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান টিটু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল মিয়া, সহ-সভাপতি আইন উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক শাহ জাহান আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল মুরসালিন, মুজিবুর রহামনের পরিবারের হাবিবুর রহমান, ছাদিকুর রহমান, নাঈমুর রহমান  ও আব্দুর সত্তার রুহেল।

Manual6 Ad Code

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আনোয়ার হুসেন ও সহকারী শিক্ষক মস্তোফা উদ্দিন স্মরণে  ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত শোকসভাটির সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট হারুন মিয়া।

Manual6 Ad Code

অন্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সভাপতি, হেদায়েতুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, প্রাক্তন ছাত্র কামরুজ্জামান দ্বারা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মালেক প্রাক্তন ছাত্র এহছানুল করিম মিশু ও প্রাক্তন ছাত্র মো.রুহেল আহমদ প্রমুখ।

এছাড়া বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ হুফফাযে কুরআন মহিলা আলিম মাদরাসায় এমপি এমরান আহমদ চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, সাবেক উপদেষ্টা, সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ, উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের নেতা লায়েস আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম আহমদ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930