শিরোনামঃ-

» আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির আহমদ বর্তমানে বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন

প্রকাশিত: ২০. মে. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃ

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড এর টিলাগড় এরিয়ার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক কবির আহমদ নির্বাচনের সময় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড এর ওই একই এলাকায় বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন ১৯ মে, ২০২৬ তারিখ, মঙ্গলবার।

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন এর ২১নং ওয়ার্ড এর টিলাগড় এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির আহমদ বিএনপিতে যোগ হওয়ায় উপলক্ষ্যে ১৯ মে, ২০২৬ তারিখ, মঙ্গলবার, টিলাগড় পয়েন্টে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এমদাদ হোসেন টিপু কবির আহমদকে লক্ষ্য করে বক্তব্য দেন যে, তিনি বলেন কবির আহমদ নির্বাচনের সময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ হওয়ার পরেও সিলেট জেলার ১নং আসনের হয়ে এমপি পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে যে, নজির স্থাপন ও সাহসীকতা দেখিয়েছিলেন তা থেকে আমাদের বিএনপি কর্মীদের শিক্ষা নেওয়া উচিত।

Manual6 Ad Code

তাছাড়া তিনি আরো বলেন যে, আমি তার দক্ষ ও সাহসীকতার উপর ভিত্তি করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাকে ফুল দিয়ে সিলেট সিটি কর্পোরেশন এর ২১নং ওয়ার্ডের টিলাগড় এরিয়ার বিএনপির সাধারণ সম্পাদক পদে হস্থান্তর করে দিব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবির আহমদ বিএনপিতে যোগ হওয়াতে উক্ত অনুষ্ঠানে বিএনপির সভাপতি এমদাদ হোসেন টিপু কবির আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি কর্পোরেশন এর ২১নং ওয়ার্ডের টিলাগড় এরিয়ার বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিয়ে দেন। কবির আহমদ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়ে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বিএনপির রাজনীতিরি সঙ্গে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি জানান সঠিকভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এ সময় টিলাগড় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে দলের আদর্শ ও সহযোগীতা পর্যায়ক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দগণও বক্তব্য দেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031