শিরোনামঃ-

» সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি হাজী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮. মে. ২০২৬ | সোমবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

মাহফিলে মোনাজাত পরিচালনা ও বিশেষ দোয়া পাঠ করেন, নগরীর ছালিম ম্যানশনের পেশ ইমাম বিশিষ্ট আলেম মাওলানা দৌলত আহমদ।

Manual1 Ad Code

তিনি তাঁর বয়ান ও মোনাজাতে গ্রুপটির সাবেক সফল সভাপতি মো. দিলওয়ার হোসেনের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. মইন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. সুহেল আহমদ, অর্থ সম্পাদক মো. জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক মনিরুল হক, কার্যকরী কমিটির সদস্য মো. জুয়েল আহমদ, সদস্য আব্দুর রহমান, সৈয়দ কামাল উদ্দিন, হাজী মো. আব্দুল আহাদ সহ উক্ত দোয়া মাহফিলে সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশ নেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930